কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হোস্টেল ব্যবসা | |
| সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত |
| সম্ভাব্য লাভ: |
মাসে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
|
| প্রস্তুত প্রণালি: |
প্রথমেই হোস্টেলের জন্য বাড়ি নির্বাচন করতে হবে। কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার আশপাশে এ ব্যবসা জমজমাট হয়। বাড়ি ভাড়া করা হলে এবার হোস্টেল সাজাতে হবে। সাধারণ একটি ঘরে তিন-চারজন থাকার ব্যবস্থা করা হয়। সে ক্ষেত্রে প্রত্যেকের জন্য একটি খাট ও একটি কেবিনেট পড়ার টেবিলের ব্যবস্থা করতে হবে। এ ধরনের হোস্টেল-ব্যবস্থাপনার জন্য দু-তিনজন লোক হলেই চলবে। এ ছাড়া একজন নিরাপত্তাকর্মী এবং কিচেনে একজন বাবুর্চি ও দুজন সহকারী নিয়োগ দিতে হবে। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্টার ও হ্যান্ডবিল বিলি করে ব্যবসা শুরু করা যেতে পারে।
|
| বাজারজাতকরণ: |
কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মজীবী নারীরা এসব হোস্টেলের ভোক্তা।
। |
| যোগ্যতা: |
হোস্টেল পরিচালনায় নীতিমালা তৈরি করতে হবে এবং সে অনুযায়ী দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে।
|
রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
হোস্টেল ব্যবসা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার | |
| সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত |
| সম্ভাব্য লাভ: |
মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব।
|
| প্রস্তুত প্রণালি: |
সহজে যাতায়াত করা যায়, এমন জায়গা হলে ভালো। ইন্টেরিয়র ডিজাইন করে আকর্ষণীয় করতে হবে প্রশিক্ষণ কেন্দ্রটি। এরপর স্কুল, কলেজে লিফলেট ছড়িয়ে শিক্ষার্থীদের জানাতে হবে কী কী সুবিধা এখানে পাওয়া যাবে তার বিস্তারিত। হার্ডওয়্যার ক্লাসে হাতে-কলমে শেখানোর জন্য দু-তিনটি নষ্ট সিপিইউ রাখুন। কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট, প্রিন্টার ও স্ক্যানার সংযোগ রাখুন। দু-তিনজন প্রশিক্ষক নিয়োগ দিয়ে শুরু করুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
|
| বাজারজাতকরণ: |
শিক্ষার্থী, বেকার ও চাকরিজীবীরা কম্পিউটার সেন্টারের ভোক্তা। ভোক্তারা নিজেরাই সেন্টারে এসে যোগাযোগ করে। তবে ভোক্তার সংখ্যা বাড়াতে প্রতিষ্ঠানের পক্ষে প্রচারপত্র ছড়াতে হবে।
। |
| যোগ্যতা: |
কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে দক্ষ হতে হবে। ধৈর্য ও যত সহকারে শেখানোর মানসিকতা থাকতে হবে।
|
ক্রিকেট একাডেমি/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
ক্রিকেট একাডেমি | |
| সম্ভাব্য পুঁজি: | ৪০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত |
| সম্ভাব্য লাভ: |
ছাত্রছাত্রী ভর্তির ওপর লাভ নির্ভর করবে। মাসে ২৫ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব।
|
| সুবিধা: |
এটি যুগোপযোগী একটি ব্যবসা। এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে বলে এটি লাভজনক।
|
| প্রস্তুত প্রণালি: |
প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে একাডেমির জন্য মাঠ নির্ধারণ করতে হবে। একাডেমির আশপাশে স্কুল বা কলেজ বা স্টেডিয়াম ভাড়া নিতে হবে। ব্যাটিং, বোলিংয়ের জন্য আলাদা আলাদা প্রশিক্ষক নিয়োগ দিতে হবে। সবশেষে একাডেমির আশপাশের এলাকায় বিজ্ঞাপন দিয়ে ব্যবসার কাজ শুরু করতে হবে।
|
| বাজারজাতকরণ: |
৬ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েরা এ ব্যবসায়ের প্রধান ভোক্তা।
। |
| যোগ্যতা: |
বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে দক্ষ কোচ নিয়োগ দিতে হবে
|
বেবিকর্ন চাষ/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
বেবিকর্ন চাষ | |
| সম্ভাব্য পুঁজি: | ৮০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত |
| সম্ভাব্য লাভ: |
প্রতি বিঘা জমিতে ১ টন থেকে ১ হাজার ২০০ কেজি বেবিকর্ন উৎপাদন হতে পারে। প্রতিটি বেবিকর্ন ২ টাকা হলে এবং প্রতি কেজিতে ১৫-২০টি হলে বিঘাপ্রতি ৩০ হাজার টাকার বেবিকর্ন বিক্রি করা সম্ভব। সব খরচ বাদ দিয়ে আড়াই মাসে ১ বিঘা জমি থেকে ২০-২৫ হাজার টাকা আয় করা সম্ভব।
|
| সুবিধা: |
বেবিকর্ণ এক ধরণের সবজী। এ ব্যবসার প্রধান সুবিধা হলো এর চাহিদা প্রচুর এবং এই অনুপাতে উৎপাদন কম বলে এটি লাভজনক ব্যবসা। দেশে প্রতিনিয়ত নানাভাবে ব্যবহৃত হচ্ছে বেবিকর্ন। উৎপাদনের চেয়ে চাহিদার পরিমাণ বেশি হওয়াতে এ ব্যবসা বেশ লাভজনক।
|
| প্রস্তুত প্রণালি: |
প্রথমেই চাষের জমি ঠিক করতে হবে। মাটি রসালো ও ঝরঝরে হলে প্রতি বিঘা জমিতে ৫-৬ কেজি বীজই যথেষ্ট। সারি থেকে সারির দূরত্ব ৩০ ইঞ্চি ও বীজ থেকে বীজের দূরত্ব ৮-১০ ইঞ্চি হবে। প্রতি বিঘাতে ৫০ কেজি গোবর, ৭৫ কেজি ইউরিয়া, টিএসপি ৪০ কেজি, এমপি ৪০ কেজি ও জিপসাম ২৫ কেজি দিতে হবে। বেবিকর্নের পরাগায়নের দরকার হয় না বলে গাছের বয়স ৪০-৪৫ দিন হলে গাছের মাঝখান থেকে পুরুষ ফুল তুলে নিতে হবে। বীজ বপনের ৬০-৭০ দিন পর ফসল সংগ্রহ করা যাবে। বেবিকর্নের মোচার কোসা ২ ইঞ্চি পরিমাণ লম্বা হলে ফসল সংগ্রহ করার উত্তম সময়।
|
| বাজারজাতকরণ: |
চায়নিজ রেস্টুরেন্ট, পাঁচতারা হোটেল, ফাস্টফুডগুলো এ ব্যবসার প্রধান ভোক্তা। এ ছাড়া সুপার শপগুলোতেও এর প্রচুর চাহিদা রয়েছে।
|
| যোগ্যতা: |
উৎপাদন পদ্ধতি এবং পরিচর্যা জ্ঞান ছাড়া আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আগ্রহীরা বেবিকর্ণ এর বীজ সংগ্রহহের জন্য আপনার পাশ্ববর্তী ব্রাক, কৃষি অধিদপ্তর এর সাথে যোগাযোগ করুন। ঢাকা খামারবাড়িতে অবস্থিত কৃষি খামারের সাথেও যোগাযোগ করতে পারেন।
|
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)